Sunday, March 1, 2026
spot_img
Homeগদ্যকবিতাগৃহপালিত বুনোহাস

গৃহপালিত বুনোহাস

গৃহপালিত বুনোহাস ॥ চাষা হাবিব

একদল বুনোহাস কোরাস গায়
অথচ হাসমত চাচার বাড়িতেই ওরা থাকতো;
বিবাদী সমনের জেরে উড়াল দেয়- সেই থেকে শত্রু হয়; মেট্রোর শরীরেও মুঠোবন্ধ তাগুত উড়তে উড়তে-হাওয়ায় ভাসতে ভাসতে ছিড়ে দেয় চাচার বুক; দলবেঁধে ঢাকাই জামদানীর নরম শরীরে সুই ফুঁড়ে বুনোহাস পোষ মেনে আধুনিক হয়- লোকে বলে উত্তরাধুনিক কেউবা আবার পুনরাধুনিকও কয়।
সেসব কথা আমরা শুনতে পাই-শুনতে দেয়; অথচ বুঝবার দেয় না। গোল মজমায় ওপাড়ার ছমির শেখ আদুরির বাপ বুকের ছাতিতে চাপড়াতে চাপড়াতে কয়, এসব কইবার জন্যই বেতন পাও;
বুনোহাসের দল গৃহপালিত হয়ে গ্রাস করে- গ্রাস করে যাবতীয় রসদ-প্রত্নরস; অথচ আমি মানুষ আজকাল বিবাদী সমন নিয়ে বড় বেশি গৃহপালিত দ্যুতিময়।
২ এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দ, দিনাজপুর।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments