Sunday, March 1, 2026
spot_img
Homeগদ্যকবিতাকবিতা: জানালায় এঁটোরাত

কবিতা: জানালায় এঁটোরাত

জানালায় এঁটোরাত ।। চা ষা হা বি ব

গভীর রাত।
দেয়ালে লেপ্টে আছে টুপটুপ করে পড়া জলের প্রতিধ্বনি;
ঘরে ভাসছে পুরনো সাবানের গন্ধ— যেন ডুবে যাওয়া দুপুরের শেষ নিঃশ্বাস।

টেবিলের কোণে ছড়ানো মরচে ধরা সেফটিপিন, আর চিরুনির দাঁতে
আটকে থাকা থুতুভেজা এলোমেলো চুল— যেন অদৃশ্য কারও বিরহের প্রমাণ।

দূর মসজিদ থেকে ফেরা ইস্ত্রি করা সাদা পাঞ্জাবি মানুষের পায়ের ধুপধুপ শব্দ
এসে ঠেকে আধখোলা জানালায়— ফাঁক গলে ঢুকে পড়ে;
নরম নীরবতায় লুকোনো কিছু অচেনা বাতাস— কিছু অস্থির পরাগ।

হাটখোলার নতুন দলপতিরা— সদ্য ঘোষিত রাজনৈতিক ফেরারি;
দিনের আলোকে বন্দি রেখে জানালাগুলো বন্ধ রাখে সারাদিন।
তারপর, মাঝরাত শ্বাস নেয়— যখন আকাশে ঝুলে থাকে অর্ধচন্দ্র;
শহরের গলিতে ভাসে মদ, ধোঁয়া, আর কুকুরের অনবরত হাউমাউ।

সেই রাতের ভেতর
কেউ ফেরে না— শহর তখন মাতাল, জানালায় নিঃশ্বাসহীন এঁটো রাতের শরীর।

পড়ুন কবিতা: কবিগুরুকে নিবেদিত কবিতা

Chasa Habib
Chasa Habibhttp://chasahabib.com
Chasa Habib, a Bangladeshi poet, writer and a researcher writing in Bengali language. More than 12 books are published.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments