জীবাশ্ম এলিজি।। চাষা হাবিবা
পড়ুন কবিতা: কিছু মানুষ ও ক’জন কবি
একটু আগেই ঝরে গেলো গলিত নিউরন
যোগবিয়োগের খেলায় হরিদাসের কপালে
পরমাণু চুক্তি থেকে সরে পড়ে ফোটন
যেনো শুক্রাণু ঢুকে যায় অবাঞ্ছিত গৃহে
যেখানে নষ্ট হায় হরিদাসী
মেলে দেয় সস্যল ভ্রূণ।
একটু আগেই নরম চাঁদে হাত কেটে ফেলে
সোহাগি; তার ওড়নায় ভাসে বাতাবি ঘ্রাণ।
অনুর স্রোত সে পার হয় খালি গায়ে
দুপুরের রোদ আঁচলে বেধে সেই যে
বিষাক্ত দড়িতে ঝাপ দিয়েছে ইলেকট্রনে
তারপর থেকে সেও জায়মান খোলা বুক
তৃষ্ণার জলে কারখানায় যোগান দেয়
ডিম্বাণু আর মিষ্টিাতে সেলাই করে সিন্ধুকা
কত সম্পদ কত রত্ন পুরে রাখে
ভিজে ভিজে বালিশের খোলে।
একটু আগেই সমীকরণ মিলে ফেলে রাতুল
চাঁদের আলোয় সূর্যোদয় দেখে যোগ করে
দানের চাল;যে দেহে জীবন নারী পুরুষের
সেখানে পরমানুতে ঢুকে যায় আস্ত অনু
জারণ শরীর;সেখানে জীবাশ্ম আদিবাসী
হাড়িয়ায় খুঁয়ে ফেলে নাবালক অনুপ্রাস।
একটু আগেই একাটি পরমাণু বিধবা হয়
লালনের দেহের প্রোটন মিলে আয়ন হয়ে
যোজন–বিয়োজন নিয়ে ফিহা সমীকরণ
রাতের নরম শরীরে ঢুকে দোয় ঋণাত্নক চার্জ।
১০ আগষ্ট ২০২১, দিনাজপুর।

