কাজলা বিলে॥ চাষা হাবিব
মেঘলা দিনে কাজলা বিলে
নতুন বিয়ের ধুম পড়ছে।
বেলে চোপড়া, শিংগি মাছে
তাকধিনাধিন নাচ ধরেছে।
সোনা ব্যাঙটাও একতারাতে
গলা ছেড়ে-ই গান ধরেছে।
টেংরা মাথায় টোপর দিয়ে
গামছা পরে বর সেজেছে।
কনে সেজে লালফিতাতে ঝুঁটি বেঁধে
পুঁটি মাছে সোনার রিং নথ পরেছে।
হলদি মাখাও মেহেদি মাখাও
বর-কনে টেংরা পুঁটির গায়।
সোনার নূপুর পরিয়ে দাও
কনে- পুঁটি মাছের পায়।
শোল কান্দে বোয়াল কান্দে-কান্দে মাগুর
বুবু’র বিয়ে খলশে পিঁয়ে দিতে যাবে নাইওর।
কান্দে সবাই বেলে যে নাই
এখন হবে রে হায়- কি যে।
ভাইয়ের শোকে বোন কান্দে
বিয়ে বাড়ি সেকি দুঃখে ভাসে।
ডুকরে ডুকরে কান্দে কনে পুঁটি
তার প্রিয়- বালিশে মুখ গুজে।
ভাইটি বলে আনতে গেছে সেই সাত সকালে
বিন্নাপাড়ে বোনের জন্য লাল-সিঁদুরে পিঁড়ে।
আজকে বিয়ে কাজলা বিলে ধুমছে ভিজে
বরযাত্রী রওনা দিলো টাকি মাছের পিঠে।
বসতে দিলো বিলের জলে
পান সুপারি শরবত মিলে।
খেতে খেতে বরের বাপে
বাগাড় মাছে বায়না ধরে।
দিতে-ই হবে বরের পণে নগদে সব বুঝে
নইলে বিয়ে হবে না আজ- কাজলা বিলে।
২৮ এপ্রিল, ২০১৮, দিনাজপুর।

