কিছু মানুষ ও ক’জন কবি ॥ চাষা হাবিব
১.
আজ কিছু মানুষ আর ক’জন কবি
একত্রিত ধ্বনিতপ্রাণে কথা হয়; কিভাবে সমুদ্রের স্রোত ভাঙ্গতে ভাঙ্গতে হাঁপিয়ে যাওয়া মানুষ—
একসাথে ডুবেচরে মিশিয়ে দেয় বালির পরত;
কিভাবে পানির জলে আলো ঢেলে স্নান সারে— তুমুল হট্টগোল;
কিছু মানুষ হইচই করে; কিছু মানুষ আলোমাখা পানিতে অথৈমন্থন বিশ্বাস কিনে বাহাস করে;
অথচ ক’জন কবি— কিছু মানুষের ভিড়ে জল—পানি আর বিশ্বাস লিখে রাখে নাড়াপুড়ে।
২.
অতঃপর—
একত্রিত হয়েছিল কিছু মানুষ আর ক’জন কবি;
সেদিনও তুমুল বৃষ্টি, কৃষ্ণচূড়া, বৃক্ষ, একদল পাখি— সমানে ভিজছিল;
কিছু মানুষ দখলমচ্ছ্ববে রাষ্ট্রসাজায় কবিতায়; অথচ জন্ম নেয়া ন-মানুষও
বৃষ্টির শরীর ছুয়ে— ছুয়ে দেখে অশরীক কবিতা;
ধ্যানবুদ্ধ কবি আযাদ কালাম বলে ওঠেন; ওসব পড়ার দরকার নেই—
প্র’র নরম শরীর অনেক আগেই ওসব পড়েছে— ওসব দখলে;
ক’জন কবি বুদ হয়ে শুনতে থাকেন সোনালী কাবিন— দ্বিতীয় ভাঙ্গন;
ক’জন কবি গ্রোগ্রাসে ভক্ষন করে বাংলাদেশ স্বপ্ন দেখে— ইকারুসের আকাশ;
অথচ কিছু মানুষ তখনও বৃষ্টি দেখে— কিছু মানুষ তখনও বৃষ্টি চুরির দায়ে কবিকে দোষারোপ করে।
পড়ুন: কবিতা মৃত্তিকামন

