Sunday, March 1, 2026
spot_img
Homeকবিতাকবিতা: চাঁদ ধোওয়া সৌন্দর্য

কবিতা: চাঁদ ধোওয়া সৌন্দর্য

চাঁদ ধোওয়া সৌন্দর্য

৩০ মার্চ ২০২০; দিনাজপুর।
পড়ুন কবিতা: মৃত্তিকামন
বিপর্যয় থাক পায়ের নিচে
গড়ে যাও নবযুগ তুমি
চাঁদ ধোওয়া সুন্দরে
লোভী নদীরা জেগে থাকে হাত উচিয়ে।
আজ কতদিন চোখের সামনে সূর্যোদয় দেখি
অথচ কোনো আলো চোখে পড়ে না
বাতাসের জ্বরে কাপছে পৃথিবী
মন ভালো নেই মধ্য দুপুর।
ভোরের আকাশে
নগ্ন অন্ধকার
মেঘ
পকেটে পুরে গিলে খায়
চাঁদ ধোওয়া সুন্দর।
আকাশের উজ্জ্বল আলোরা
ছাদ ঝুলে গড়িয়ে পড়ে নিরবে
লাশের কফিনে
বৃদ্ধরা অট্টহাসে মৃতের জবানে
আটকে পড়া দমঘরে কাঁচের দেয়াল
থমকে দাঁড়ায় যাবার পথে আর
গ্রাস করে লাশ কাটা ঘর
ঘড়ির কাঁটায়
বেড়ে চলে অসহায়ত্বের গান
তবু তুমি পাশ কেটে এগিয়ে যাও
চাঁদ ধোওয়া সৌন্দর্যে
পথিকবর।
কাব্যগ্রন্থ- যাযাবর ক’ছত্র;
Chasa Habib
Chasa Habibhttp://chasahabib.com
Chasa Habib, a Bangladeshi poet, writer and a researcher writing in Bengali language. More than 12 books are published.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments