Sunday, March 1, 2026
spot_img
Homeসম্পাদকীয়সম্পাদকীয় বাহে আলোকন সংখ্যা

সম্পাদকীয় বাহে আলোকন সংখ্যা

আলোকন সংখ্যা; বর্ষ ১ ॥ সংখ্যা ১ ॥ বৈশাখ ১৪৩০, এপ্রিল ২০২৩
ISBN: 978-984-35-4252-6

অ-সম্পাদকীয়
দীর্ঘ যন্ত্রণাময় স্বপ্নের কাব্যিক আত্মপ্রকাশ ‘বাহে’। উত্তরবঙ্গ খ্যাত বাংলাদেশের উত্তরের জেলাসমূহ এবং বরেন্দ্র অঞ্চলের প্রাচীন জনপদকেন্দ্রের সম্মোধন সূচক অমিয়বাক্য ‘বাহে’। সেই প্রাগৈতিহাসিক কাল হতে এ অঞ্চলের রয়েছে আদি ঐতিহ্য। নানান চড়াই উতরাই পেরিয়ে ‘বাহে’ কালের গৌরবময় ভাষাপ্রত্ন সাক্ষী। অসংখ্য গৌরব গাঁথার ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ বরেন্দ্রের উত্তরমূখ খ্যাত এইসব বাহে’র জেলার উত্তরপ্রজন্ম শিল্পপ্রয়াস মননের চতুর্মাসিক ‘বাহে’সাহিত্যপত্রিকা। বাংলাসাহিত্য ও জীবননিষ্ঠ গবেষণায় নিবেদিত কবি-লেখক-গবেষককের নিরন্তর সৃজন ক্ষমতা বাংলা ভাষাভাষি পৃথিবীব্যাপি মানুষের কাছে প্রকাশে সতত সচেষ্ট থেকে স্বদেশীয় জাতীয়তাবোধের সৃজনী চর্চার আতুরঘর হিসেবে কাজ করতেই বাহে’র জন্ম। একদল কবি-সাহিত্যিক-লেখক-গবেষক এবং সাহিত্যিকর্মীর সমন্বয়ে একটি বিশুদ্ধ,মানবিক ও মহান মুক্তিযুদ্ধের চেতনাগত সমাজ বিনির্মাণের পথে যুক্ত থাকতেই এই প্রয়াস। যেখানে জ্ঞানভিত্তিক সৃজন ক্ষমতার প্রকাশ ও উন্মেষে জ্ঞানসমাজ বিনির্মাণ এবং সমন্বিত চিরায়ত বাঙালি-বাংলাভাষা সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন এবং গবেষণা’র মাধ্যমে মানবিক উন্নয়নে একদল চৌকশ সাহিত্যপ্রেমীর প্রকাশনা উদ্যোগ এই ‘বাহে’।

মননের ধলপ্রহরে বাহে’র আলোকন সংখ্যার আত্মপ্রকাশ। একটি সম্মৃদ্ধ সংকলন সম্পাদনার মতো কঠিন ও দূরহ কাজটিতে আমিও একান্তই শিক্ষানবিশ। তাই চেষ্ঠা থাকা সত্ত্বেও ভূল-ত্রুটি দৃশ্যমান, যা মার্জনীয়।

লেখকের বয়স কিংবা প্রচলিত কাল বিভাজনে লেখাসমূহকে না সাজিয়ে পাঠকের উপরেই লেখার মানের হিসেব ছেড়ে দিয়ে ‘বাহে’ সময়েই লেখাকে মূল্যায়ণ করার ধারণা পোষণ করে। যতটা সম্ভব লেখকের সৃষ্ট বাক্যরীতি ও বানানরীতিকেই গ্রহণের চেষ্টা করা হয়েছে। আলোকন সংখ্যায় কলেবরের কারনে অনেক সম্মৃদ্ধ লেখাকে স্থান দেওয়া সম্ভব হলো না। পরের সংখ্যার জন্য সেইসব লেখাকে সংরক্ষণ করা হলো।

বাহে’ র আলোকন অভিযাত্রায় সংশ্লিষ্ট কবি-লেখক-গবেষক-সাহিত্যিক ও প্রণোদনাদানকারী এবং প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সকলের ভালোবাসায় ‘বাহে’ আলোকন সংখ্যা একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হলেই এ শ্রম সার্থক। ‘বাহে’ প্রকাশের ধারাবাহিকতা বজায় থাকুক এই প্রত্যাশা করছি।

চাষা হাবিব

Chasa Habib
Chasa Habibhttp://chasahabib.com
Chasa Habib, a Bangladeshi poet, writer and a researcher writing in Bengali language. More than 12 books are published.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments