Sunday, March 1, 2026
spot_img
Homeকবিতাপাতা ঝরার দিনে

পাতা ঝরার দিনে

কবিতাটি ভারতের পশ্চিমবঙ্গের কবি ও গল্পকার রীতা পাকড়াশি দিদিভাইকে উৎসর্গীকৃত…

পাতা ঝরার দিনে।। চাষা হাবিব

পেয়েছে খবর পাতা ঝরানোর সময় শার্দুল
হয়েছে শুরু তাই বিষন্নতার অসূর বিকেল
তাই ঝরে;
তাই পড়ে;
ঝুরঝুর দেহে বিবর্ণতা নিয়ে
পাতা কুড়ানির নির্ঘুম রাতে;
ভিজে যায় শিশিরে
ভিজে যায় শীৎকারে;
ভিজতে ভিজতে ভিজে যায়
খবরে প্রকাশ— তারাভরা রাতে;

দেয়ালে ঝুলে থাকে নিকট সমন
যেখানে রোদ্দুর নিয়ে নেয় দম
এসেছে খবর—রোজকার দিনে;
ঝুরঝুরে দেহে
নরম নরম শারদে
তুলতুলে শুষ্ক গালে;
বাতাসের তীব্র গন্ধে— পাল্টা জবাবে
শরীরে ঢুকে যায় ঘাম নগ্নতা শুকিয়ে;

পেয়েছে খবর সময় পাতা ঝরানোর দিনে।

৩ অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ, দিনাজপুর।

পড়ুন কবিতা: প্রিয়তম কলকাতা

Chasa Habib
Chasa Habibhttp://chasahabib.com
Chasa Habib, a Bangladeshi poet, writer and a researcher writing in Bengali language. More than 12 books are published.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments