হায় ফিলিস্তিন ।। চাষা হাবিব
পড়ুন: মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্র্যাজেডি নিয়ে কবিতা
এইসব দেখতে দেখতে আমিও নিঃশেষ হই
ক্লান্তহীন দীর্ঘশ্বাসে বুকের ভিতর দগদগে ঘা টনটন করে;
এইসব ক্ষতে মোচড় দেয় তোমার রক্তস্নাত দেহলাশ;
আমিও দেহের ভিতর মৃত্যু যন্ত্রনায় মরে যাই বারবার;
আকাশের শরীর মুছে দেওয়া ছিন্নভিন্ন দেহে নগ্নরাত;
তুমি বলেছিলে আমাদের খবর আর তোমাদের বিরক্ত করবে না
আর তো মাত্র ক’দিন, সবশেষ হয়ে যাবে;
শেষরাত যে আসন্ন; তোমাদের নিপীড়নে নিশ্চুপ থাকেনি সময়–
নীরব হয়নি দর্শক… !!
একদিন ঠিক একদিন ভেসে যাবে বোন–সব;
দেখেনিও স্রষ্টাও ছাড় দেন–অবিশ্বাসী মন; ছেড়ে দেন না তখন।
৭ এপ্রিল, ২০২৫, দিনাজপুর।


