কবিতাটি ১৯৯৯ সালে লেখা প্রিয় বন্ধু পুষ্পেন দাসকে উৎসর্গ করে…
বিষাক্ত আরক ।। চাষা হাবিব
বিস্তীর্ণ আকাশ ছোয়া সবুজ দরিয়া
দম ধরে উঠে গ্রাস করে চারপাশ
মায়াবী সকাল ভালোবাসে জমদূত স্নিগ্ধ আঁচল
মাতাল হাওয়ায় ভাসে ধনুকভাঙ্গা পণের গান।
ইতিকথা লেখা হয় বুক পকেটে আশাহত কাম।
আমি তো মরেছি- আমায় কি বাঁচায় পারাপার
যেদিন হত্যা করেছিল অজাতশত্রু বিম্বিসা লোকালয়
সেদিনেই রচিত হয়েছিল দেশপ্রেমিক অসুর আখ্যায়।
দিগন্ত মিশে আছে ভালোবেসে খন্ডিত আগ্রাসন।
বেলা অবেলার দহন নিঃশেষ করে অগ্নিদগ্ধ পাটাতন।
দেবতা আজ অসুর অপবিত্র দেবালয়।
আমি দম ধরি নিঃশ্বাসে বিষাক্ত আরক
সবুজে সবুজে গ্রাস করে সীসা- ভগবান কাতরায়
হাওয়ায় ভাসে বেহুলার কামরস কাঠ ফাঁটা নদী-মাঠ-জল।
সাবেকি ভঙ্গিমায় আবার জাগে সেই দহন প্রান্তর।।
পড়ুন কবিতা: কিছু মানুষ ও ক’জন কবি

